• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সৌদিয়া সময়নিষ্ঠতায় বিশ্বসেরা, মে ২০২৬-এ শীর্ষস্থান অর্জন যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খবরে এশিয়ার শেয়ারবাজারে উত্থান অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোহাম্মদ আশিকুর রহমান ৫ সদস্যের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি: অর্থমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৪৫৬ কোটি টাকা আদ-দ্বীন হাসপাতাল বন্ধ: শাস্তি কি দোষীদের, নাকি গরিব রোগীদের? ফ্যামিলি কার্ডে সহায়তা পাবে ৪ কোটি পরিবার: অর্থমন্ত্রী ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

এনসিসি ব্যাংকের বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক পিএলসির বন্ড ইস্যুর ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এই বন্ডের নামকরণ করা হয়েছে ‘এনসিসি ব্যাংক নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড-২’। এটি হবে নন-কনভার্টেবল (ইকুইটিতে রূপান্তরযোগ্য নয়) এবং সাবঅর্ডিনেটেড (অগ্রাধিকারপ্রাপ্ত নয় এমন ঋণপত্র) ধরনের বন্ড।

ব্যাংকটি এই বন্ডের মাধ্যমে মোট ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে, যা প্রাইভেট প্লেসমেন্ট অর্থাৎ নির্দিষ্ট কিছু যোগ্য বিনিয়োগকারীদের কাছে সীমিতভাবে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল-৩ অনুসারে টায়ার-২ মূলধন শক্তিশালী করা। ফলে ব্যাংকটির মূলধনের ভিত্তি আরও মজবুত হবে এবং তা ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ বিতরণ ও নিয়ন্ত্রক সংস্থার ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও পূরণে সহায়ক হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০