• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সৌদিয়া সময়নিষ্ঠতায় বিশ্বসেরা, মে ২০২৬-এ শীর্ষস্থান অর্জন যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খবরে এশিয়ার শেয়ারবাজারে উত্থান অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোহাম্মদ আশিকুর রহমান ৫ সদস্যের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি: অর্থমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৪৫৬ কোটি টাকা আদ-দ্বীন হাসপাতাল বন্ধ: শাস্তি কি দোষীদের, নাকি গরিব রোগীদের? ফ্যামিলি কার্ডে সহায়তা পাবে ৪ কোটি পরিবার: অর্থমন্ত্রী ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

উৎপাদন চালু রয়েছে, সিএসইকে ব্যাখ্যা দিলো ডমিনেজ স্টিল

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম ও কারখানা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অনুসন্ধান চিঠির জবাবে ‘কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে’ বলে জানিয়েছে কোম্পানিটি।

রোববার (২৮ সেপ্টেম্বর) সিএসইতে পাঠানো কোম্পানির সচিব মো. শামীম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে ডমিনেজ স্টিলস জানায়, একটি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন কোম্পানি। শুরু থেকেই কোম্পানি এমএস পণ্য ফ্যাব্রিকেশন, পেইন্টিং এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ করে আসছে। প্রকল্পের বাকি সকল প্রধান কাজ পরিচালিত হয় নির্মাণস্থলে। এতে কারখানায় প্রতিদিন উৎপাদন কার্যক্রম চালু রাখার প্রয়োজন হয় না। উৎপাদনের জন্য কোম্পানির দুটি আলাদা কারখানা রয়েছে- একটি আশুলিয়ায়, অন্যটি নরসিংদীতে। আশুলিয়ার কারখানাটি আধুনিক এবং বৃহৎ পরিসরে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। অন্যদিকে, নরসিংদীর কারখানাটি আমাদের প্রথম কারখানা এবং এটি অনেকাংশে হাতে চালিত। বর্তমানে অধিকাংশ ব্যবসায়িক কার্যক্রম আশুলিয়ার কারখানার ওপর নির্ভরশীল।

কোম্পানিটি চিঠিতে স্পষ্ট করেছে, তাদের কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভিন্ন ভিন্ন প্রকল্পের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। তবে বাজার পরিস্থিতি, কোভিড-১৯ মহামারি এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসায়িক সম্প্রসারণে কিছুটা প্রভাব পড়েছে। ছাড়াও নতুন প্রকল্পে সংখ্যা হ্রাস পেয়েছে বলে উল্লেখ করেছে ডমিনেজ স্টিল।

চিঠিতে আরও বলা হয়, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বিনিয়োগকারীদের ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। তাই কোম্পানির কার্যক্রম নিয়ে সঠিক তথ্য প্রচারের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০