• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৌদিয়া সময়নিষ্ঠতায় বিশ্বসেরা, মে ২০২৬-এ শীর্ষস্থান অর্জন যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খবরে এশিয়ার শেয়ারবাজারে উত্থান অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোহাম্মদ আশিকুর রহমান ৫ সদস্যের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি: অর্থমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৪৫৬ কোটি টাকা আদ-দ্বীন হাসপাতাল বন্ধ: শাস্তি কি দোষীদের, নাকি গরিব রোগীদের? ফ্যামিলি কার্ডে সহায়তা পাবে ৪ কোটি পরিবার: অর্থমন্ত্রী ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

যমুনা অয়েলের চেয়ারম্যান হলেন ইউনুসুর রহমান

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি যমুনা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন সাবেক সচিব মো. ইউনুসুর রহমান। গত ৩০ সেপ্টেম্বরে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৫৩৮তম বৈঠকে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, মো. ইউনুসুর রহমান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপুর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে যোগদান করের। পরবর্তীতে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ছাড়াও কৃষি মন্ত্রণালয়ের সচিব (প্রশাসনিক প্রধান), জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম-সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক ইউনুসুর রহমান।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০