• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

নগদ লভ্যাংশ পাঠিয়ে ‘এ’ ক্যাটাগরিতে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল সোমবার (৬ অক্টোবর) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০