• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

আরও ৫ বছর বাড়লো সরকারি সুকুকের মেয়াদ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের বিপরীতে ইস্যুকৃত ৮ হাজার কোটি টাকার প্রথম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। ৫ বছর মেয়াদি এই সুকুকটির বর্তমান মেয়াদ পূর্তি নির্ধারিত আছে ২৯ ডিসেম্বর ২০২৫। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সুকুকটির পরবর্তী মেয়াদ পূর্তির তারিখ হবে ২৯ ডিসেম্বর ২০৩০।

রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীনে গঠিত শরীয়াহ্ এডভাইজরি কমিটির সুপারিশ ও সরকারের ক্যাশ অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট কমিটি (সিডিএমসি) অনুমোদনের ভিত্তিতে সুকুকধারীদের স্বার্থ সংরক্ষণ এবং শরীয়াহ নীতিমালা অনুসরণ করে মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শরীয়াহ্ এডভাইজরি কমিটির সভায় প্রয়োজনীয় সকল আনুষঙ্গিক দলিল অনুমোদন করা হয়।

বর্ধিত মেয়াদে ভাড়া পরিশোধ
মেয়াদ বৃদ্ধির পর ইজারাকৃত সুকুক সম্পদ ব্যবহারের বিপরীতে সরকার বা অরিজিনেটর মোট ৩,৮০৪ কোটি টাকা ভাড়া হিসেবে প্রদান করবে। হিসাবায়নের ভিত্তিতে বার্ষিক ভাড়ার হার ৯.৫১ শতাংশ নির্ধারিত থাকলেও বর্তমান কার্যকর হার ৪.৬৯ শতাংশ। বিনিয়োগকারীরা ষান্মাসিক ভিত্তিতে সমানুপাতিক হারে এই ভাড়া পাবেন।

বিনিয়োগ অব্যাহত রাখা বা নগদায়নের সুযোগ
বর্ধিত মেয়াদে বিনিয়োগকারীরা আগের মতোই সুকুক ধরে রাখতে পারবেন। তবে কোনও বিনিয়োগকারী যদি বিনিয়োগ অব্যাহত রাখতে না চান, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের স্পেশাল পারপাস ভেহিকল—ইসলামিক সিকিউরিটিজ সেকশন (ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট)—এর কাছে আবেদন করে ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে সুকুক নগদায়ন করতে পারবেন।

সুকুক নগদায়ন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে বলেও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১