• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

গ্লোবাল সোর্সিং এক্সপোতে ৩ লাখ মার্কিন ডলারের পণ্য অর্ডার

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ শেষ হয়েছে। এই এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠানকে তিন লাখ ১১ হাজার মার্কিন ডলারের পণ্য অর্ডার দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিন লাখ ৭২ হাজার মার্কিন ডলারের অর্ডার প্রস্তাবনা রয়েছে।

এক্সপোতে অংশগ্রহণকারী বিভিন্ন সেরা প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। আটটি সেক্টরের পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ— প্রাণ আরএফএল গ্রুপ, অ্যাপারেল— শিশু পরিবহন, ফার্নিচার অ্যান্ড হোম ডেকোর— হাতিল, আইটি অ্যান্ড আইটি সার্ভিস— ডিজি ইনফোটেক, পাট ও পাটজাত দ্রব্য— প্ল্যানেট কেয়ার, চামড়া ও চামড়াজাত পণ্য— এলএফএমইএবি, ফার্মাসিউটিক্যালস— রেডিয়্যান্ট এবং প্লাস্টিক ও কিচেন ওয়্যার— বেঙ্গল প্লাস্টিক।

ঢাকার অদূরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) বুধবার (৩ ডিসেম্বর) গ্লোবাল সোর্সিং এক্সপোর সমাপনী অনুষ্ঠান হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রাণী কর্মকার।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বিকেএমইএর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান, ফার্নিচার মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান এবং বিপিজিএমইএর প্রেসিডেন্ট শামীম আহমেদ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বলেন, অতি অল্প সময়ের প্রস্তুতিতে এরকম একটি সোর্সিং এক্সপো আয়োজন করতে হয়েছে। ফলে এবছর অনেক সীমাবদ্ধতা ছিল। আগামীতে নিয়মিত এই আন্তর্জাতিক মানের সোর্সিং এক্সপো আয়োজন করা হবে।

তিনি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থাকে ধন্যবাদ জানান।

গ্লোবাল সোর্সিং এক্সপোতে এ বছর ১২৫টি প্রতিষ্ঠান ১৬৫টি স্টলে অংশগ্রহণ করে। বিশ্বের ১৪টি দেশের শতাধিক আন্তর্জাতিক ক্রেতা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেন। এছাড়া বিদেশি ক্রেতারা দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ও কারখানা পরিদর্শন করেন।

তিন দিনব্যাপী এই এক্সপোতে বিভিন্ন বিষয় ও সেক্টরের ওপর ছয়টি সেমিনার অনুষ্ঠিত হয়। মোট ২৩৮টি বি-টু-বি মিটিং অনুষ্ঠিত হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১