• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

১৮ ডিগ্রি তাপমাত্রায় শুরু ঢাকার সকাল, শুষ্ক থাকবে আবহাওয়া

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

রাজধানী ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর আকাশ পরিষ্কার থাকায় আবহাওয়া থাকতে পারে প্রায় শুষ্ক। আর তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে হালকা বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা আগের মতোই অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আর গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া ও শেষ রাতে কুয়াশার সম্ভাবনা অব্যাহত থাকবে। একইসঙ্গে সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০