• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ৫ মিনিটে তাকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে রওনা করানো হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ জানান, হাদির ডান দিক দিয়ে প্রবেশ করা গুলি বাম কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। তবে গুলির দুই-একটি ধাতব অংশ ব্রেনে থেকে গেছে। নিউরোর অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকরা তার অস্ত্রোপচার সম্পন্ন করেন।

ডা. মোস্তাক আরও জানান, সিটিস্ক্যানে হাদির মস্তিষ্কে ছোট ছোট ধাতব বলের অস্তিত্ব পাওয়া যায়। অস্ত্রোপচারের সময় একটি প্রিলেট অপসারণ করা হলেও আরও কয়েকটি অংশ ব্রেনের ভেতরে রয়ে গেছে। গুলিবিদ্ধ হওয়ার কারণে তার ব্রেনের প্রেসার বেড়ে রক্তক্ষরণ হয়, যা বন্ধ করা এবং প্রেসার স্বাভাবিক করতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০