নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা হোক বা অবসর সময়ের ঘোরাঘুরি প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন মার্কেট ও বাজারমুখী হন ঢাকার বাসিন্দারা। কিন্তু প্রয়োজনের সময় গিয়ে যদি দেখা যায় দোকানপাট বন্ধ, তাহলে বিরক্তির পাশাপাশি নষ্ট হয় মূল্যবান সময়ও। সে ঝামেলা এড়াতে বাসা থেকে বের হওয়ার আগেই জেনে নেওয়া ভালো বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাজধানীর কোন কোন এলাকার দোকান ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম ও চিড়িয়াখানা এলাকা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
যেসব মার্কেট বন্ধ থাকবে
শাহ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট ১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট ও সাকুরা মার্কেট।
প্রয়োজনীয় কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে সংশ্লিষ্ট এলাকার মার্কেট খোলা আছে কি না, তা আগেই দেখে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।