• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেলের পর থেকেই ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা সোয়া ৭টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০