• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

অরেঞ্জ ইকোনমি সামিটে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অনুষ্ঠিত হয়েছে ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’। ডিএসই, ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে দেশের আর্থিক বাজার উন্নয়ন ও বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। তিনি বলেন, অরেঞ্জ বন্ডের মতো উদ্ভাবনী আর্থিক উপকরণ নারীর ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আইআইএক্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক দুররীন শাহনাজ জানান, তাদের এক বিলিয়ন ডলারের ‘অরেঞ্জ ক্লাইমেট ফান্ড’ থেকে বাংলাদেশের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, অরেঞ্জ ক্যাপিটাল ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ অরেঞ্জ অর্থনীতিতে পরিণত হতে পারে।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক অন্তর্ভুক্তি ও জলবায়ু সহনশীলতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি পুঁজিবাজার উন্নয়ন ও টেকসই অর্থায়নে ডিএসইর প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

সামিটে দেশের অরেঞ্জ ক্যাপিটাল বাজার সম্প্রসারণ, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উদ্ভাবনী অর্থায়নের ভূমিকা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০