• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
৪৫ মাস পর রিজার্ভ ফের ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল পুঁজিবাজার সম্প্রসারিত হলে ব্যাংকের ওপর অতিনির্ভরতা কমবে : গভর্নর ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি ইউসিবির ডিএমডি হলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা: খাদ্যপণ্য, সার ও পাট খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ইউরোবাইক ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ৩৫১ কোটি ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ৩৫১ কোটি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৮ শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান গত কার্যদিবসে তুলনায় কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৯ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৭৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭২২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ২২ পয়েন্ট কমে ১১৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২১৬৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৭১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৮টি কোম্পানির, বিপরীতে ১৫৮টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার