• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিএসইর বাজার মূলধন বাড়লো ৭ হাজার ৪৯ কোটি টাকা ডিএসইতে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত, দাম বৃদ্ধির শীর্ষে ‘এ’ ক্যাটাগরির ৭ কোম্পানি অধিকার প্রতিষ্ঠায় নাগরিকের ভূমিকা চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নামতে পারে: আইএমএফ মসজিদে নামাজে নিষেধাজ্ঞা,পশ্চিমবঙ্গে প্রতিবাদে নামছেন প্রায় ১ কোটি মুসলিম বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক বদিউর রহমান এর আগেও ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, অতীতের মতো এবারও সবার সহযোগিতায় বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে আবারও সমৃদ্ধির পথে ফিরিয়ে আনতে তিনি কাজ করবেন।

অন্যদিকে, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে ২০২১ ও ২০২৪ সালে দুই মেয়াদে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)-এর প্রথম সহসভাপতির দায়িত্বও পালন করছেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১