• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নেত্রকোনার মদন উপজেলায় ভূয়া ভায়া দলিলের নকল ব্যবহার করে দলিল নিবন্ধনের জন্য উপস্থাপনের অভিযোগে দলিল লেখককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই দলিল লেখককে দলিল সংক্রান্ত সব ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে মদন উপজেলা সাব- রেজিস্ট্রারের কার্যালয় থেকে।
এ বিষয়ে অনলাইন পোর্টালে নিউজ প্রচারিত হয়েছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। বিগত ২৫/০৬/২০২৬ খ্রি. তারিখে লেখক মোঃ রহিছ মিয়া,সনদ নম্বর-৪৪৭ এর প্রস্তুতকৃত একটি দলিল নিবন্ধনের জন্য সাব- রেজিস্ট্রারের কার্যালয়ে উপস্থাপন করেন। ওই দলিলটি বিগত ১৩/০৪/২০২৫ ইং তারিখে ৩০৫৪(ওঢ-ও)২০২৪-২৫ নং মঞ্জুরীকৃত অনলাইন ডিজিটাল নামজারি জমা খারিজকৃত এবং অনলাইন খাজনা পরিশোধিত রসিদসহ সকল ভায়া দলিলের ফটোকপি আমার নিকট উপস্থাপন করিলে উক্ত দলিলটি সম্পাদনের জন্য সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে উপস্থাপন করা হয়।
সাব-রেজিস্ট্রার মহোদয় দাতাগণের কাছ থেকে মূল দলিলসহ সকল কাগজপত্র গ্রহণ করার পর ওই ভায়া দলিলে সন্দেহ পোষণ করে দলিল নিবদ্ধন থেকে বিরত থাকেন এবং দলিল উপস্থাপনকারীকে দলিল সম্পাদন বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে আমি দলিল লেখক এই বিষয়টি অবগত হওয়ার পর এই বিষয়ে বিজ্ঞ আমলী আদালত মদন, নেত্রকোনায় ওই দলিলের দাতাগণের বিরুদ্ধে ১৩/০৭/২০২৬ ইং তারিখে মামলা দায়ের করি।
আমি মদন সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে প্রায় ২৫ বছর যাবত সুনামের সহিত দলিল লেখক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এ পর্যন্ত আমার বিরুদ্ধে দলিল সংক্রান্ত কোন অনিয়মের অভিযোগ উঠেনি। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল আমার সুনামকে ক্ষুন্ন করে হেয় প্রতিপন্ন করার জন্য উঠেপরে লেগেছে। আমার সাথে এই বিষয়ে আসল ঘটনা কি সত্যটা না জেনে-বুঝেই দুই-একটি অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার