তীব্র রোদ ও অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ কমাতে সামাজিক সংগঠন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন-এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রজেক্ট পরিচালক সুলতান উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মজিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য আবদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মজিবুর রহমান বলেন, “শ্রমজীবী মানুষ আমাদের সমাজের মূল চালিকাশক্তি। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তাঁরা প্রতিনিয়ত আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের এই কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন সব সময় সুবিধাবঞ্চিত ও পরিশ্রমী মানুষের পাশে থেকে মানবিক কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেকোরেটর ও ক্যাটারিং সার্ভিস-এর স্বত্বাধিকারী জনাব সারোয়ার হোসেন। তিনি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেকোনো সামাজিক কাজে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি সুলতান উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এ সময় স্থানীয় শ্রমজীবী রিকশাচালক, দিনমজুর ও হকারদের মাঝে ছাতা উপহার হিসেবে তুলে দেওয়া হয়।