• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন এম. এ. খান বেলাল

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম. এ. খান বেলাল। গত বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, এর আগে তিনি মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এম. এ. খান বেলাল সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। তিনি বাণিজ্য, শিল্প, শিপিং এবং ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

এ ছাড়া তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতির দায়িত্বও পালন করছেন।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন উদ্যোগেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন এম. এ. খান বেলাল। নিজ জেলা নোয়াখালীর বেগমগঞ্জে তার উদ্যোগে একাধিক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০