• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তাদের পদায়ন সম্পন্ন হওয়ার পর পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে যোগদান বিলম্বিত হয়েছে। তবে আগামী ২৯ অক্টোবর তাদের যোগদান সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক ২৯ অক্টোবর যোগদান করার পর তাদের পদায়ন করা হবে। এরপর তাদের পেশাগত প্রশিক্ষণের আয়োজন করা হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১