• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

এলপিজির নতুন মূল্য নির্ধারণ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬

গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভোক্তাপর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, আগস্ট ২০২৬ মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম মূসকসহ রিটেইলার পয়েন্টে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।

অর্থাৎ প্রতি ১২ কেজি সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত ৭০ টাকা গুনতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন এই মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১