• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহীসহ ৩ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ডা. হেফজুল বারি মোহাম্মদ ইকবাল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অপরাধের অভিযোগ অনুসন্ধানে প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে বেলা সাড়ে তিনটা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। দুদকের উপপরিচালক মো. হোসাইন শরীফেন নেতৃত্ব একটি বিশেষ টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

দুদক টিম আজ প্রিমিয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার এ.ডি.এম নাজমুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা তালুকদার এবং সিএফও মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে। গত ৩ আগস্ট তাদের তলব করা হয়েছিল বলে জানা গেছে। এইচ এম ইকবাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে তাদেরকে তলব করা হয়েছিল।

২০২৫ সালের ১২ অক্টোবর ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচ বি এম ইকবাল এবং তার ছেলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এছাড়া জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়ায় তার স্ত্রী ও অন্য এক সন্তানের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।

ওই বছরের ২৫ নভেম্বর প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ ২০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১