• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে কমলো অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকির মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো।

আজ সোমবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রায় ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ৯৩ ডলারে নেমেছে।

কমেছে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দামও। এদিন ব্রেন্টের দাম ১ দশমিক ২৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে।

এক ব্যারেলে সাধারণত ১৫৮ দশমিক ৯৮ লিটার তেল থাকে। আর এক মার্কিন ডলারে ১২২ দশমিক ১৫ টাকা ধরে হিসাব করলে দেখা যায়,

সোমবার অপরিশোধিত ডব্লিউটিআই তেলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটার প্রায় ৬৬ টাকা।

অন্যদিকে, ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে প্রতি লিটারে প্রায় ৭২ টাকায়।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের এই দাম বাংলাদেশে ভোক্তা পর্যায়ে বিক্রি হওয়া জ্বালানির দাম নয়। আমদানি ব্যয়, শুল্ক-কর, পরিশোধন, পরিবহন ও বিপণন ব্যয়সহ বিভিন্ন খরচ যুক্ত হওয়ার পর দেশে জ্বালানির চূড়ান্ত দাম নির্ধারিত হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১