• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৯৬০।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু সিলেট বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে দেশের অন্য অঞ্চলে আরও ২ শিশুর প্রাণহানি হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১ হাজার ১শ’ ৭০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৬০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৬১ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার