• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

১১ দলীয় লং মার্চ বাস্তবায়নে ডেভেলপমেন্ট পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

আজ ২ সেপ্টেম্বর, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য ঢাকা থেকে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্য সমর্থিত লং মার্চ কর্মসূচি সফল করতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব নিজামুল হক নাঈম এর সভাপতিত্বে মহানগর দক্ষিণের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম এর পরিচালনায় মতবিনিময় সভায় লংমার্চের সার্বিক পরিকল্পনা পর্যালোচনা করা হয়। সভায় গাড়ির বহর ব্যবস্থাপনা, পথিমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সমন্বয়, রাস্তার নিরাপত্তা এবং যুগপৎ আন্দোলনে থাকা ১১ দলীয় ঐক্যের সাথে সমন্বয় সহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন পার্টির নির্বাহী কমিটির সদস্য ও অফিস সেক্রেটারি ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম ভূঁইয়া, মহানগর দক্ষিণের সভাপতি মনির উদ্দিন মনি, সহ সভাপতি বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০