• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৯ টির, দর কমেছে ৮১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৫৩ কোটি ৫৫ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২০৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, দর কমেছে ২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৩ লাখ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০