• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

মালয়েশিয়ার বাজারে পান্না ব্যাটারির নতুন সম্ভাবনা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ব্যবসায়িক সম্প্রসারণ ও মালয়েশিয়ার বাজারে নিজেদের উপস্থিতি জোরদারের লক্ষ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে পান্না গ্রুপ। এ লক্ষ্যে মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও K-VIRON ব্র্যান্ডের প্রতিনিধি জনাব কুয়ান উইন সুনকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্যাটারি ব্যবসা খাতে প্রায় ১৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কুয়ান উইন সুন পান্না গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান পান্না ব্যাটারি লিমিটেডের (PBL) সঙ্গে সম্ভাবনাময় ব্যবসায়িক সুযোগ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে মালয়েশিয়ার বাজারে পান্না ব্যাটারির বিভিন্ন উন্নতমানের ব্যাটারি ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ও নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির বিষয়েও আগ্রহ দেখান তিনি।

পান্না গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, এই সফরের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি মালয়েশিয়ার বাজারে পান্না ব্যাটারি লিমিটেডের পণ্য ও ব্র্যান্ড সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্বাগত অনুষ্ঠানে পান্না গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে কুয়ান উইন সুনকে শুভেচ্ছা ও স্বাগত জানান পান্না গ্রুপের সিইও মেজর জেনারেল মো. সাদেকুজ্জামান (অব.)। এ সময় পান্না গ্রুপ ও পান্না ব্যাটারি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পান্না গ্রুপ দীর্ঘমেয়াদি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি বৈশ্বিক বাজারে নিজেদের পণ্য ও ব্র্যান্ডের উপস্থিতি আরও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। মালয়েশিয়ার বাজারে নতুন এই উদ্যোগকে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণের যাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০