• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের ‍চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, দর কমেছে ১৩৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪২ কোটি ৮১ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৩৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮ টির, দর কমেছে ২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৬ লাখ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০