• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ডিএসইতে ৭১ কোটি টাকা কমেছে লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমানে লেনদেন। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫ টির, দর কমেছে ১৫০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭২ টির।

ডিএসইতে ৫১৯ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৬৬ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৯০ কোটি ৪৩ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৮ পয়েন্টে।

সিএসইতে ১৫৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৫ টির দর বেড়েছে, কমেছে ৭৩ টির এবং ২৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০