সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬ টির, দর কমেছে ২১৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬৬ কোটি ২৫ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮৫০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৪৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯ টির, দর কমেছে ২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ৪৩ লাখ টাকা।