• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

রাজস্ব ভবনে বহিরাগত ঠেকাতে নতুন নির্দেশনা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে প্রবেশের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এনবিআর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে পরিচয়পত্র প্রদর্শন করেই রাজস্ব ভবনে প্রবেশ করতে হবে।

এনবিআরের দ্বিতীয় সচিব (এস্টেট) রমিজ উদ্দিন আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে ভবনটির নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং রাজস্ব ভবনের নিরাপত্তা জোরদারে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নির্দেশনায় জাতীয় রাজস্ব বোর্ডসহ রাজস্ব ভবনে অবস্থিত অন্যান্য দপ্তরে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত সময় থেকে দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে ভবনে প্রবেশের জন্য অনুরোধ করা হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০