• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম কমল

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (০৩ আগস্ট) গ্যাসের নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০