• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
অরেঞ্জ ইকোনমি সামিটে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ১৪২ কোম্পানির একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন আদ্-দ্বীনের পরিচালক শেখ মহিউদ্দিনের পদত্যাগ আতঙ্কে ভাঙানো আমানত হিসাব বিনা চার্জে চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক বৃষ্টি ঝরলেও ঢাকায় বাড়বে গরম সৌদিয়া সময়নিষ্ঠতায় বিশ্বসেরা, মে ২০২৬-এ শীর্ষস্থান অর্জন যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খবরে এশিয়ার শেয়ারবাজারে উত্থান

ডিএসইতে লেনদেনের সঙ্গে সূচক কমেছে ৫০ পয়েন্ট

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক কমেছে ৫০ পয়েন্ট। একই সঙ্গে আগের দিনের তুলনায় টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৪ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫০ দশমিক ২৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ০৬ পয়েন্ট কমে ১১৮৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৫৩ পয়েন্ট কমে ২১২৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৯১১ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ ১৩ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২২টি কোম্পানির, বিপরীতে ২০৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০