• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ১৪২ কোম্পানির একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন আদ্-দ্বীনের পরিচালক শেখ মহিউদ্দিনের পদত্যাগ আতঙ্কে ভাঙানো আমানত হিসাব বিনা চার্জে চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক বৃষ্টি ঝরলেও ঢাকায় বাড়বে গরম সৌদিয়া সময়নিষ্ঠতায় বিশ্বসেরা, মে ২০২৬-এ শীর্ষস্থান অর্জন যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খবরে এশিয়ার শেয়ারবাজারে উত্থান অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোহাম্মদ আশিকুর রহমান

২৪২ শেয়ারের দরবৃদ্ধি, বেড়েছে সূচক-লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪২ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৮ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪১৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১১৮৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২১০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮০১ কোটি ৭১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪২টি কোম্পানির, বিপরীতে ৯৪ কোম্পানির দর কমেছে। আর ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০