• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

এনবিআর কল সেন্টার: ই-রিটার্ন সমস্যায় এক ফোনেই মিলছে সমাধান

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে বিভ্রান্তি কিংবা প্রযুক্তিগত সমস্যায় পড়া করদাতাদের জন্য এখন একটি কার্যকর সমাধান হয়ে উঠেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কল সেন্টার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, ছুটির দিন বাদে প্রতিদিন এই সেবা মিলছে কল সেন্টারের নম্বর ০৯৬৪৩৭১৭১৭১-এ ফোন করলেই।

২০২৪ সালে চালু হওয়া এই কল সেন্টারে ফোন ধরছেন সরাসরি আয়কর বিভাগের কর্মকর্তারা, যাঁরা তাৎক্ষণিকভাবে করদাতাদের সমস্যার সমাধান দিচ্ছেন।

মিরপুরের বাসিন্দা তন্ময় রহমানের অভিজ্ঞতা এর একটি উদাহরণ। ২০১৮ সাল থেকে ই-টিনে ঠিকানা সংশোধনের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। বহুবার অনলাইন আবেদন, ইমেইল ও ফোন করেও সমাধান না পেয়ে হতাশ হয়ে পড়েন। অবশেষে এনবিআর কল সেন্টারে ফোন দিতেই মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান হয়ে যায়। তন্ময় জানান, “যিনি ফোন ধরেছিলেন, তিনি খুব আন্তরিকভাবে বিষয়টি দেখেছেন। সত্যিই প্রশংসার যোগ্য সেবা।”

একই রকম অভিজ্ঞতা হয়েছে রামপুরার আবুল কাশেম খানেরও। পাসপোর্ট ও মোবাইল নম্বরের তথ্যভুলের কারণে তার ই-টিনে জটিলতা তৈরি হয়। কল সেন্টারে ফোন করার পরপরই সব ঠিক করে দেওয়া হয়। তাঁর ভাষায়, “ফোনে রেখেই সব ঠিক করে দিয়েছেন।”

বর্তমানে ই-রিটার্ন বিষয়ে যেকোনো জিজ্ঞাসা বা সমস্যায় এনবিআরের এই কল সেন্টার করদাতাদের আস্থা ও নির্ভরতার জায়গায় পরিণত হয়েছে। শুধু ফোন নয়, চাইলে করদাতারা এনবিআরের ই-ট্যাক্স সার্ভিস পোর্টালের মাধ্যমে ইমেইল করেও সহায়তা পাচ্ছেন।

প্রযুক্তিনির্ভর এই দ্রুত ও সহজসাধ্য সেবার ফলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াটি আগের চেয়ে অনেক বেশি সহজ ও করদাতা-বান্ধব হয়ে উঠেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০