• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ঢাকায় টানা বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে নাগরিকরা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে রাতভর টানা বৃষ্টির কারণে আজ সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে গলি-পথেও জমেছে পানি। এতে করে সকালবেলার কর্মজীবী মানুষের চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটছে।

বিশেষ করে মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার ও মৌচাকের বেশ কিছু স্থানে হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে। হাতিরঝিল এলাকাতেও একই চিত্র দেখা গেছে। জমে থাকা পানির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এর পাশাপাশি, বঙ্গোপসাগরে পরপর দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। একটি লঘুচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হতে পারে এবং আরেকটি ২৪ সেপ্টেম্বরের দিকে গঠন হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়েছে। দিনের তাপমাত্রাও কিছুটা কমে যেতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

এ অবস্থায় নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০