• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিএসটিআইয়ের হালাল সনদের পণ্য যাবে পাকিস্তানে

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

এখন থেকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) হালাল সনদপ্রাপ্ত পণ্য পাকিস্তানে রপ্তানি করা যাবে বিনা পরীক্ষণে। অন্যদিকে পাকিস্তানের হালাল অথরিটির (পিএইচএ) সনদ থাকলে সেসব পণ্য বাংলাদেশেও আসবে বিনা পরীক্ষণে।

সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশের মান সংস্থা বিএসটিআই ও পাকিস্তানের পিএইচএ এর মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। জাতীয় মান প্রণয়নে দু’দেশের মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য দিয়ে এ সমঝোতা স্বারক সই হয়।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পাকিস্তানের যৌথ অর্থনেতিক কমিশনের ৯ম বৈঠকে এ সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর এনডিসি ও পাকিস্তানের পক্ষে বাংলাদেশে নিয়োজিত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এটি উভয় দেশের মধ্য বাণিজ্য সম্পর্ক জোরদার করার একটি প্রচেষ্টা। এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হালাল পণ্যের রপ্তানি বাণিজ্যের পথ সুগম করবে এবং দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১