• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন

লাভেলো আইসক্রিমের এমডি একরামুল ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সীমান্ত ব্যাংকের ঋণ পরিশোধ না করার অভিযোগ চলমান থাকায় লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকরামুল হক, তার স্ত্রী নার্গিস হক এবং দুই মেয়ে মুহসিনিনা সারিকা ইকরাম ও মুহসিনিনা তারিকা ইকরামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক হাফিজুর রহমান তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ইকরামুল হকের বিরুদ্ধে সীমান্ত ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১