• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে অব্যাহতি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

আর্থিক অসদাচরণ, বন্ড পণ্য ও সম্পদ কম মূল্যে বিক্রি এবং কমিশন বাণিজ্যের মতো গুরুতর অভিযোগে নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম থেকে তাকে দূরে থাকার নির্দেশ দিয়েছে নাসা গ্রুপ কর্তৃপক্ষ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, কোম্পানির সম্পদ কম মূল্যে বিক্রি, কমিশন বাণিজ্য এবং আর্থিক অসদাচরণের পাশাপাশি কর্মচারী, ব্যাংক ও অংশীদারদের জন্য ক্ষতিকারক পদক্ষেপ নেওয়াসহ বিভিন্ন অভিযোগের কারণে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অব্যাহতি আদেশে বলা হয়েছে, খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে কোম্পানির পরিচালনা কর্তৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি যেকোনো পদে কোম্পানির প্রতিনিধিত্ব করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া কোম্পানির সব সম্পত্তি, নথি এবং এক্সেস (অ্যাক্সেস) অবিলম্বে সমর্পণ করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নাসা গ্রুপ জানিয়েছে, খন্দকার মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন ও ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে নাসা গ্রুপের কোনো কাজ বা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০