• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

হারল্যান ঈদ ক্যাম্পেইনের প্রথম গোল্ড সেট জিতলেন গাজীপুরের পপি মন্ডল

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬

দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোরে ঈদ উপলক্ষে শুরু হয়েছে ঈদের সাজে গোল্ড জিতুন ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে মাত্র এক হাজার টাকার কেনাকাটায় প্রতি সপ্তাহে থাকছে গোল্ড সেটসহ লিমিটেড এডিশন গোল্ড ইনফিউজড কসমেটিকস জিতে নেওয়ার সুযোগ।

এই অফারে প্রথম সপ্তাহে সৌভাগ্যবান গোল্ড সেট বিজয়ীর নাম ঘোষণা করেছে হারল্যান স্টোর কর্তৃপক্ষ। বিজয়ী হয়েছেন গাজীপুর কাপাসিয়ার পপি মন্ডল। পপি মন্ডল গত ২৪ ফেব্রুয়ারি গাজীপুরের মাওনার হারল্যান স্টোর থেকে কেনাকাটা করেন। তার কেনাকাটার লিমিট এক হাজার টাকা পার হওয়ায় তিনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে গোল্ড সেট জিতে নেন।

গোল্ড সেট জিতে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পপি মন্ডল বলেন, আমি খুবই খুশি। ভাবতেও পারিনি যে আমি এমন কিছু একটা পাবো। আমি কখনোই কোথাও থেকে কেনাকাটা করে এমন কিছু পাইনি, এটাই প্রথম। হারল্যান স্টোরকে ধন্যবাদ, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি।

গত ১ মার্চ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী মাওনা হারল্যান স্টোরে উপস্থিত থেকে বিজয়ীর হাতে গোল্ড সেটটি তুলে দেন। এভাবে প্রতি সপ্তাহে একজন, সর্বমোট চার জন সৌভাগ্যবান গোল্ড সেট জিতবেন ও সেলিব্রেটিদের হাত থেকে পুরস্কার বুঝে নেবেন।

রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’। এখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পারসোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন নায়ক শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, সুনেরাহ বিনতে কামাল, মাসুমা রহমান নাবিলা, চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর হারল্যান স্টোরের সব পণ্য পাওয়া যাচ্ছে দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০