• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

প্রিমিয়ার ব্যাংকের সাবেক এমডি আবু জাফরের দুর্নীতির নথিপত্র তলব

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফরের দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানে নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে ব্যাংকটির এমডি বরাবর পাঠানো চিঠিতে ৬ ধরনের রেকর্ডপত্র চেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম। দুদকের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান অনুসন্ধান টিমের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

তলবি চিঠিতে যে সকল নথিপত্র চাওয়া হয়েছে
চাহিদাপত্রে ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজ সংক্রান্ত তথ্য, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনা, হিসাবের লেনদেন বিবরণী, অর্থ উত্তোলনের তথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিস্তারিত পরিচয় চাওয়া হয়েছে।

তাদের হিসাব ফ্রিজ থাকার পরও কোনো অর্থ উত্তোলন হয়ে থাকলে তার বিস্তারিত বিবরণ, সংশ্লিষ্ট চেকের কপি, অনুমোদনকারী কর্মকর্তাদের নাম-পরিচয় এবং সংশ্লিষ্ট দাপ্তরিক যোগাযোগের কপি দিতে বলা হয়েছে।

ভিনসেন কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড এবং ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলা, ঋণ অনুমোদন, বোর্ড সিদ্ধান্ত, জামানত মূল্যায়ন, ঋণ বিতরণ ও আদায়ের পূর্ণাঙ্গ তথ্যও চাওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠানের ঋণের আবেদনপত্র, বোর্ড রেজুলেশন, ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন, জামানতের মূল্যায়ন প্রতিবেদন, ক্রেডিট রেটিং রিপোর্ট, অডিটেড ব্যালান্সশীট, প্রধান কার্যালয়ের ঋণ বিভাগ ও সিআরএম বিভাগের প্রস্তাব ও ক্রেডিট কমিটির মতামত ইত্যাদি। চিঠিতে চাহিদাকৃত নথিপত্র জরুরি ভিত্তিতে সরবরাহের জন্য বলা হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০