• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শেষ ওয়ানডের দল ঘোষণা, ফিরলেন তানজিম সাকিব

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। এবার লক্ষ্য সিরিজ জয়। সেজন্য জিততে হবে শেষ ম্যাচ। আসন্ন শেষ ওয়ানডের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর শেষ ওয়ানডের দলে যুক্ত হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটিও দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বেলা ১১টা থেকে শুরু হতে পারে।

একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলেও পরিবর্তিত সূচিতে তা বিকেল ৩টা করা হয়।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা, তানজিম হাসান সাকিব।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০