• রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সূচকের পতনে সপ্তাহ শুরু, দর কমেছে ২৮৮ কোম্পানির

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৮ শেয়ারের দর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান আগের কার্যদিবসে তুলনায় সামান্য কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৭ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ০৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১০৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ১১ পয়েন্ট কমে ১৯৭০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮৬৮ কোটি ২৩ লাখ ২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৯৭ কোটি ৩০ লাখ ২ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯টি কোম্পানির, বিপরীতে ২২৮টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১