• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ইউনাইটেড ইন্স্যুরেন্সের নতুন সিইও সেহাব উল্লাহ আল-মানজুর

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির সিইও) হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর, এসিআইআই।

সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর অনুমোদন সাপেক্ষে তিনি এই পদে স্থলাভিষিক্ত হন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি গুলশান সেন্টার পয়েন্টে অবস্থিত ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

বীমা খাতে দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুরের। ১৯৮৯ সালে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে তার এই গৌরবময় পেশাজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি আন্ডাররাইটিং (Underwriting), ক্লেইমস (Claims), রিইন্স্যুরেন্স (Reinsurance) এবং অন্যান্য বীমা পণ্যের টেকনিক্যাল ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা ও সুনামের স্বাক্ষর রেখেছেন।

ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (MBA) ডিগ্রিধারী সেহাব উল্লাহ আল মনজুরের রয়েছে আন্তর্জাতিক মানের উচ্চতর পেশাগত যোগ্যতা। তিনি যুক্তরাজ্যের অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘দ্য চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট’ (CII) থেকে “ACII” এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে “ABIA” ডিগ্রি অর্জন করেছেন। বীমা কোর্সে অসামান্য পারফরম্যান্সের জন্য যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী টাইসার অ্যান্ড কোম্পানি (Tyser & Co.) তাকে দুইবার বিশেষ স্বীকৃতি প্রদান করে।রাজনীতি সংবাদ

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি একজন শিক্ষানুরাগী। তিনি চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট (CII), UK-এর একজন কোয়ালিফাইড মেম্বার এবং এর ‘ফ্যাকাল্টি অব আন্ডাররাইটিং অ্যান্ড ক্লেইমস’-এর সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির (BIA) একজন অ্যাসোসিয়েট মেম্বার এবং সেখানে নিয়মিত ফ্যাকাল্টি মেম্বার ও লেকচারার হিসেবে ভবিষ্যৎ বীমা পেশাজীবীদের তৈরি করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

দেশের বীমা শিল্পের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তিনি রিস্ক ম্যানেজমেন্ট (ঝুঁকি ব্যবস্থাপনা) থেকে শুরু করে স্থানীয় বীমা বাজারে বিশ্বায়নের প্রভাব নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য সেমিনার এবং কর্মশালায় অংশ নিয়েছেন। একই সাথে সমসাময়িক বিভিন্ন জটিল বিষয়, যেমন— মানি ইন্স্যুরেন্স ও অ্যান্টি-মানি লন্ডারিং (Anti-Money Laundering) কার্যক্রম পরিচালনায় তার বিশেষ অবদান রয়েছে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করেছে যে, সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুরের দীর্ঘ অভিজ্ঞতা, মেধা ও সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকсеবার মান উন্নত করে ব্যবসায়িক সাফল্য ও উদ্ভাবনের নতুন শিখরে পৌঁছাবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০