• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনিয়োগবান্ধব বাজেট গঠনে করের বোঝা কমানোর বিকল্প নেই আম ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন এলাকায় শনিবার ব্যাংক খোলা ইতিবাচক বিকল্প: মাদকের অপব্যবহার প্রতিরোধে কার্যকরী উপায় বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭:চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ১১০ কোটি টাকা ১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট কার্গো জট নিরসনে ছুটির দিনেও সেবা চালু রাখার পরিকল্পনা ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক ১৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী সেবা খাতে দুর্নীতি ও ঘুষের শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ১১০ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৩ টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৫ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৫২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ১১০ কোটি ৭৪ লক্ষ ৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৪০ কোটি ২১ লক্ষ ৩৩ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৩টি কোম্পানির, বিপরীতে ৬৮টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০