• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

জুলাইয়ের ৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৯০ লাখ ডলার

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬

চলতি জুলাই মাসের প্রথম চার দিনে দেশে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৮ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ১ থেকে ৪ জুলাই পর্যন্ত দেশে মোট ৩৪ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৩৬ কোটি ডলার।

এর আগে, গত জুন মাসে দেশে মোট ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে আসে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৬৬ লাখ ১০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

এদিকে, চলতি বছরের মার্চে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১