• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

বোর্ড সভার তারিখ জানালো পাঁচ কোম্পানি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। এজন্য কোম্পানি ৫টি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং বিআইএফসি।

আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় বিআইএফসি, ১৬ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে ইউনাইটেড ইন্স্যুরেন্স, বিকাল ৩টায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ১৯ জুলাই বিকাল ৩টায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং ২০ জুলাই বিকাল ৩টায় রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ। একই সঙ্গে কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ পর্যন্ত অনিরিক্ষীত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এছাড়া, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও বিআইএফসি ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত সময়ের অনিরিক্ষীত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০