• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাদের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে পরিচিত করা এবং রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা এসব মেলায় অংশ নিতে পারেন না। এ বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার বুথ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) অনুষ্ঠিত ‘১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬’ শীর্ষক মেলার ডি-ব্রিফিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্য সহজীকরণে কাজ করছে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সেবা আরও সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্যোক্তারা যাতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারেন, সে ব্যবস্থাও চালু করা হবে।

সভায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান।

এ ছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার, লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নাসির খান।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্য, প্রস্তাবনা ও চীনের কুনমিং মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা শোনেন এবং বিভিন্ন বিষয়ে মতামত দেন।

অনুষ্ঠানের শুরুতে বাণিজ্যমন্ত্রীসহ অতিথিরা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটারের মোড়ক উন্মোচন করেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০