• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫ টির, দর কমেছে ১২৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫৫৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, দর কমেছে ২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ২৬ লাখ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১