নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (আইন) তানজিনা ইসমাইল পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সূত্র জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে তা গ্রহণ ও কার্যকরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
তানজিনা ইসমাইল ২০২৪ সালের ২ ডিসেম্বর আইডিআরএর সদস্য (আইন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ পদে কর্মরত ছিলেন। সরকারি তথ্য অনুযায়ী, তিন বছরের জন্য দেয়া এ নিয়োগের মেয়াদ ২০২৭ সালের ১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।
এদিকে, সদস্য (আইন) পদে নতুন কাউকে নিয়োগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানা গেছে।