এসিআই পিএলসির ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে প্রায় দুই দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে তার। এসিআই পিএলসির হাইজিন প্রোডাক্ট বিজনেস গড়ে তোলা ও সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নতুন দায়িত্বে তিনি এসিআই পিএলসির ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের পরিধি বাড়ানো, নতুন ব্যবসার সুযোগ তৈরি এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।