• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সূচক পতন, লেনদেন ১৭০ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা শেষে বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ দশমিক ৯৪ কমে ৫ হাজার ৪৪৬ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ০৭৭ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ৯৯ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ১৭০ কোটি ৪৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৬ টির শেয়ারদর বেড়েছে, ১৮৯টির কমেছে এবং ৭৮টির দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১