• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১৭ টির, দর কমেছে ২২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৫৬ কোটি ৬৩ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৫৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, দর কমেছে ৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৮১ লাখ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০